রিমান্ড ও জামিন আবেদন নাকচ

পিয়াসা, জিমি ও কবির কারাগারে

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৭:২৭

মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও কবির হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এর আগে গুলশান ও ভাটারা থানায় করা পৃথক দুটি মাদক মামলায় ফারিয়া মাহবুব পিয়াসাকে আদালতে হাজির করে মোট ১০ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে ফারিয়া মাহবুব পিয়াসার রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমিকে আবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জুনায়েদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এছাড়া পরীমণির বিরুদ্ধে করা মামলার অপর আসামি কবির হোসেনকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে সিআইডি। আদালত তাকে রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইত্তেফাক/বিএএফ