পলাশবাড়ীতে প্রায় ৪ কেজি হেরোইনসহ গ্রেফতার ২

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৮:৫৪

গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে তিন কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩। এ সময় জব্দ করা হয়েছে মাদক কারবারিতে ব্যবহৃত একটি ট্রাক। বুধবার (১১ আগস্ট) বেলা ১১টায় রংপুর সদর দফতরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস। 

উদ্ধারকৃত যার আনুমানিক বাজার মুল্য প্রায় এক কোটি টাকা। আটকরা হলেন, মো. আল-আমিন (২২) ও মো. নয়ন (২০)। তারা দুইজনই রাজশাহী জেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে র‌্যাব-১৩, সিপিসি-৩ (গাইবান্ধা) কোম্পানির একটি অভিযানিক দল পলাশবাড়ীর বৈরী হরিণমারী মহাসড়ক এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে তিন কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা পেশায় চালক ও হেলপার হলেও পরিবহনের আড়ালে মাদকের কারবার করে আসছিল। অভিযানের সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

হেরোইন যখন প্রেসক্রিপশনে! | Dhaka Tribune Bangla

র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুইজন বেশ কিছুদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্তার কথা স্বীকার করেছেন। তারা প্রায়ই রাজশাহী থেকে মাদকদ্রব্য হেরোইন গাইবান্ধা ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হবে। 

ইত্তেফাক/জেডএইচডি