ফোল্ডেবল ডিসপ্লেসহ স্মার্টফোনে বিপ্লব আনবে নতুন মটোরোলা রেজার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৪

মোজাহেদুল ইসলাম ঢেউ

 

বাজারে ফিরে আসছে এক দশক আগের মোবাইল ফোনে দুনিয়ার সাড়া জাগানো হার্টথ্রব মটোরোলা রেজার। নতুন রূপে রেজার স্মার্টফোনটিতে যোগ হচ্ছে ফোল্ডেবল ডিসপ্লে। সমপ্রতি ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে ২০১৯ সালের মে মাসে নতুন মটোরোলা রেজার ফোন বাজারে ছাড়া হবে।  রিপোর্টে আরও জানানো হয়েছে বাজারে ছাড়ার সময় এই ফোনের দাম পড়বে ১৫০০ মার্কিন ডলার (প্রায় ১,২০,০০০ টাকা)।  তবে  এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি মটোরোলা।

সমপ্রতি নতুন মটোরোলা রেজার ফোনের একাধিক ছবি সামনে এসেছে।  এই ছবিতে একটি ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইন দেখা গিয়েছে। ফোল্ডের ভিতরের দিকে থাকছে একটি টাচস্ক্রিন ডিসপ্লে।

তবে মটোরোলা এই ছবিগুলো প্রকাশ করেনি। ফোনের পিছনে একটি সেকেন্ডারি ডিসপ্লে ও একটি ক্যামেরা দেখা গিয়েছে।  ছবিতে নতুন মটো রেজার ফোনে কোনো ভলিউম বাটন দেখা যায়নি।

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে জানানো হয়েছে আপাতত শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে মটোরোলা রেজার পাওয়া যাবে।  মটোরোলা  ছাড়াও স্যামসাং, সাওমি সহ সব জনপ্রিয় স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ফোল্ডেবল স্মার্টফোন তৈরিতে ব্যস্ত।