পেনড্রাইভে ‘যুগলবন্দী’ ভালোবাসা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে গ্রাহকদেরর জন্য ‘যুগলবন্দী’ ছাড় দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান টেকরিপাবলিক। অ্যাপাসার ৩২জিবি পেনড্রাইভের সঙ্গে দেয়া এই যুগল অফারে একইসঙ্গে দুইটি পেনড্রাইভ দেয়া হচ্ছে। সুখময় জীবনে পেনড্রাইভ নিয়েও ভাবনাহীন থাকতে এই পেনড্রাইভ দুুইটির সঙ্গে দেয়া হচ্ছে ‘আজীবন সেবা’ (লাইফ টাইম)। অফারটি বিষয়ে টেক রিপাবলিক লিমিটেডের ডিজিটাল মার্কেটিং ম্যানেজার মাহমুদ হাসান চয়ন বলেন, স্মৃতিকে ধরে রাখার অন্যতম ডিজিটাল ডিভাইস পেনড্রাইভ। আর একারণেই আমরা আমাদের গ্রাহকদের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য মাত্র ৮৯৯ টাকায় অ্যাপাসারের ২টি ৩২জিবি পেনড্রাইভ দিয়ে তাদেরকে সবসময় ‘যুগলবন্দী’ হিসেবে দেখতে চাই। আমাদের ‘জোড়-বেজোড়’ ভালোবাসাগুলো আরও জোর পাক।

তিনি জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই অ্যাপাসার পেনড্রাইভে এই ‘যুগলবন্দী’ ভালোবাসা অব্যাহত থাকবে। অনলাইন-অফলাইনে দেশজুড়েই এই অফার মিলবে।