কাসডা ব্র্যান্ডের নেটওয়ার্কিং পণ্য এখন বাংলাদেশে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৫

নতুন  পণ্য

গোরাঙ্গ হালদার

 

কাসডা ব্রান্ডের রয়েছে কেডাব্লিউ৫৫১৫, ৩০০ এমবিপিএস গতির ওয়্যারলেস রাউটার যাতে রয়েছে দুইটি এন্টেনা, ৪টি ল্যান পোর্ট ও একটি ওয়ান পোর্ট এবং সুপিরিয়র ওয়াই-ফাই কাভারেজ। পণ্যটির মূল্য ১১শ’ ৭৫ টাকা। কেডাব্লিউ৬৫১২ রাউটারটি ৭৫০ এমবিপিএস গতির ডুয়াল ব্র্যান্ড ওয়্যারলেস রাউটার যাতে তিনটি এক্সটার্নাল অ্যান্টেনা, একটি ওয়ান পোর্ট ও ৪টি ল্যান পোর্ট রয়েছে। পণ্যটির মূল্য ২২শ’ ৫০ টাকা। এছাড়াও রয়েছে  এসি১২০০ এমবিপিএস ওয়্যারলেস রাউটার যাতে রয়েছে ৪টি এক্সটার্নাল অ্যান্টেনা। পণ্যটির মূল্য ২৮শ’ ৫০ টাকা। আরও রয়েছে ৮ পোর্টের নেটওয়ার্ক সুইচ।

কাসডা ব্রান্ডের এলটিই-ফোরজি পকেট রাউটারটিতে এক সঙ্গে সর্্বোচ্চ ৩২ জন ব্যবহারকারী সংযুক্ত হতে পারে। রাউটারটিতে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একটানা ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম যা অন্যান্য ব্রান্ডের তুলনায় প্রায় দ্বিগুণ। এতে আরও রয়েছে মোবাইল সিমস্লট এবং মাইক্রো এসডি কার্ড স্লট। এটির মূল্য ৪ হাজার ৯শ’ টাকা।

ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যের স্বনামধন্য ও সমাদৃত কাসডা ব্রান্ডের নেটওয়ার্কিং পণ্যের বাংলাদেশের একমাত্র পরিবেশক হিসেবে স্পিড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং মনোনীত হয়েছে।

কাসডা ব্রান্ডের সকল রাউটারের ওয়্যারলেস রেঞ্জ এবং পাওয়ার সমসাময়িক অন্যান্য ব্রান্ডের তুলনায় অনেক সমৃদ্ধ ও বেশি কাভারেজসম্পন্ন। বিস্তারিত জানতে স্পিড টেকনোলজি এন্ড ইঞ্জিনিয়ারিং লি., ওয়েবসাইট: speedtechbd.com