বিভিন্ন স্থানে বাংলা ইশারা ভাষা দিবস পালিত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৬

বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি:সকালে রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুল থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রতিবন্ধী স্কুল মাঠে গিয়ে শেষ হয়। র্যালি শেষে প্রতিবন্ধী স্কুল মিলনায়তনে আলোচনা সভায় সমাজসেবার সহকারী পরিচালক রুপনা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রতিবন্ধী স্কুলের ভাইস প্রেসিডেন্ট প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবদুর রশিদ, প্রতিবন্ধী স্কুলের পরিচালক মোঃ নূরুল আবছার। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বাংলা ভাষা ইশারায় বুঝানোর জন্য সারা দেশব্যাপী সরকার প্রতিবন্ধী স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করে যাচ্ছে। রাঙ্গামাটি প্রতিবন্ধী স্কুলে প্রতিবন্ধীদের বিভিন্ন সমস্যা রয়েছে যা দূর করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় প্রতিবন্ধী আবদুল রাজ্জাককে একটি হুইল চেয়ার ও একজোড়া প্রতিবন্ধী ক্রেস প্রদান করেন। র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন জেলা সমাজ সেবা অধিদপ্তর।

সুনামগঞ্জ :দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডা. আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন, সমাজকর্মী নুরুল রব চৌধুরী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহিম আল মামুন, সমাজকর্মী জাহাঙ্গীর আলম, স্কাউটস সংগঠক মো. বুরহান উদ্দিন প্রমুখ। সুনামগঞ্জে বাকপ্রতিবন্ধী মানুষের উন্নয়নের জন্য একটি বাকপ্রতিবন্ধী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

গোপালগঞ্জ: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে শহরে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শান্তি মনি চাকমা। জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সমীর মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক মোঃ আবুল হোসেন, সমাজ সেবা অফিসার মো. সাজেদুর রহমান, গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত গোলাম ফারুক, বর্ণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল আকাশং প্রমুখ।

কিশোরগঞ্জ: বৃহস্পতিবার শহরে একটি র্যালি বের হয়। পরে সরকারি শিশু পরিবার (বালিকা) মিলনায়তনে কামরুজ্জামান কামরুলের সঞ্চালনায় অলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান এবং প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। সভায় কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক হাবীবুর রহমান, গাঙচিল প্রতিবন্ধী স্কুলের শিক্ষক মোমতাজ বেগম বক্তব্য রাখেন।

ঝিনাইদহ: সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, শহর সমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন খান।