জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
উপজেলার পৌর শহরের ইকরছই জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র থেকে ২ শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্বে অবহেলার অপরাধে ২ শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে প্রত্যাহার করেছেন। প্রত্যাহার হওয়া শিক্ষকরা হলেন- উপজেলার পাটলী ইউনিয়নের হযরত আবু বকর সিদ্দিক(রাঃ)সুন্নি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইমদাদ হোসেন এবং পৌর শহরের আল-জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল বশির। কেন্দ্রসচিব অধ্যক্ষ মো.ছমির উদ্দিন শিক্ষক প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে জানান, দায়িত্বে অবহেলার কারণে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ঐ ২শিক্ষককে প্রত্যাহার করা হয়েছে।
