কচুয়ায় দুই দিনব্যাপী শাজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩০

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল বৃহস্পতিবার শুরু হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী এ মাহফিলে দেশ-বিদেশের খ্যাতিমান আলেম, পীর মাশায়েখ ও ওলামায়ে কেরাম শাজুলিয়া তরিকত বয়ান রাখবেন। মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের মোন্তাজেম ও গদ্দিনশীন পীর শাহ সুফী আল্লামা সাইয়্যেদ আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি। নায়েবে মোন্তাজেম হিসেবে উপস্থিত থাকবেন পীরজাদা সাইয়্যেদ শাহ মুহাম্মাদ নূরুল্লাহ শাজুলি।