তালায় গাঁদা ফুলের রঙে স্বপ্ন বুনছেন চাষিরা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৩

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

গাঁদা ফুলের বর্ণিল রঙে জীবন সাজিয়েছেন তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি গ্রামের কৃষক গোলাম মোস্তফা ও আকরাম আলী। দেশি জাতের গাঁদা ফুলের চাষ করে ভাগ্য বদলেছেন এ দুই কৃষক। ফুল চাষ করে স্বপ্ন বুনছেন তারা। ফুল চাষেই দেখছেন আশার আলো।  দেড় বিঘা জমিতে দেশি জাতের গাঁদা ফুল চাষ করেন কৃষক আকরাম আলী ও গোলাম মোস্তফা। প্রথমবারেই সাফল্যের মুখ দেখেছেন তারা। তাদের এ সাফল্যের পেছনে কাজ করছে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা। উন্নয়ন প্রচেষ্টার কৃষি কর্মকর্তা নয়ন হোসেন বলেন, আমাদের প্রথমে আশঙ্কা ছিল সাতক্ষীরার মাটিতে ফুল চাষ হবে কি-না। কিন্তু এখানে ফুল চাষে তারা সফল হয়েছে। তাদের এই সফলতা দেখে আরো অনেক কৃষক ফুল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।