শরীয়তপুরের নড়িয়ায় আন্তর্জাতিক ধর্মীয় সেমিনার ১২ ফেব্রুয়ারি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৬

থাকবেন পানিসম্পদ উপমন্ত্রী ও ইত্তেফাক সম্পাদক

নড়িয়া (শরীয়তপুর) সংবাদদাতা

ভারতীয় উপমহাদেশে ইসলামের সফলতম প্রচারক ‘হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী (রহ.) মানবতামুখী আদর্শ প্রচারের মাধ্যমে ইসলাম প্রচার’ বিষয়ে আগামী ১২ ফেব্রুয়ারি শরীয়তপুরের নড়িয়া উপজেলার পণ্ডিতসারের চিশতীনগরে আন্তর্জাতিক ধর্মীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

এ সেমিনারে দেশ-বিদেশের বিশিষ্ট ধর্মীয় চিন্তাবিদ ও বক্তাগণ অংশগ্রহণ করবেন। এতে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন এবং জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিশতীনগরের গদিনশীন শাহজাদা সৈয়দ গোলাম মোনয়েম হোসাইনী চিশতী।