মুজিবের ঋণ

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২০:৩৫

মুজিব আমার পাঠ্যসূচি

নতুন বইয়ের পাতা,

ধানের ছবি প্রাণের ছবি

আঁকার রঙিন খাতা।

মুজিব আমার ঝড়-তুফানে

মাথার রঙিন ছাতি,

দুঃসময়ের অন্ধকারে

আলোর প্রদীপ-বাতি।

মুজিব আমার বুকের সাহস

সকল সত্য কথা,

ঠিক তাঁরই হাত ধরে আসে

দেশের স্বাধীনতা।

মুজিব আমার সকাল বিকাল

মুজিব সারাদিন,

শেষ হবে না এক জনমে

এই মুজিবের ঋণ।