পাকসেনারা মায়ের বুকে হঠাত্ চালায় গুলি
মরলো কত বুকের মানিক উড়লো মাথার খুলি
একাত্তরের গল্প বলি তোমরা সবাই শোনো
মুজিব ছাড়া স্বাধীনতার বিকল্প নেই কোনো।
অত্যাচারের চিহ্ন দেখে দুখিনী মা’র মুখে
প্রতিবাদের ঝড় তুলে তাই মুজিব দাঁড়ায় রুখে
কণ্ঠে ছিলো শ্রেষ্ঠ ভাষণ আগুন ছিলো ঠোঁটে
সিংহের মতো হুংকারে তাঁর বজ্রবাণী ফোটে।
স্বদেশ প্রেমী মুজিবমন্ত্রে মুক্তিসেনা শুদ্ধ
শত্রু নিধন করতে সবাই করলো মুক্তিযুদ্ধ
পাকসেনাদের পরাজয়ে শেখ মুজিবের নামে
স্বাধীনতার সনদ এলো লাল সবুজের ধামে।
আমরা স্বাধীন স্বদেশ পেলাম মহান নেতার ডাকে
কোন কারণে কেমন করে ভুলবো বলো তাঁকে
আগস্ট এলেই অবুঝ মনটা গুমরে কেঁদে মরে
নীল বেদনার ঢেউ ওঠে এই বাংলার ঘরে ঘরে।
