মুজিব মানে একটি সূর্য

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২০:৩৬

একটি খোকা ঘুমিয়ে আছে

সবুজ বাংলাদেশে,

একটি খোকা ঘুমিয়ে আছে

মুজিবেরই বেশে।

মুজিব মানে শিশুর হাসি

বাবার ভালোবাসা,

মুজিব মানে এগিয়ে চলা

নতুন ভোরের আশা।

মুজিব মানে মিছিল-মিটিং

দেশের স্বাধীনতা,

মুজিব মানে মায়ের বলা

গল্প ও রূপকথা।

মুজিব মানে মনের সাহস

সংগ্রামী এক গান,

মুজিব মানে একটি সূর্য

একটি নতুন প্রাণ।