বসন্তকাহন

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২০:৩৯

জ্বালিয়ে দিলে শান্ত হূদয় অগ্নি ভালোবাসি

ফুল ফুটেছে গাছে? নাকি পাতায় চিকন হাসি?

রৌদ্রে পোড়াও মুগ্ধ শরীর, পুষ্পে বাজাও বীণা

এই যে আমি টান করেছি রুদ্রদেবের সিনা

আকাশ জুড়ে নীলাম্বরী বিছাও সযতনে

বাতাসে কার কানাকানি কে ফুটেছে মনে?

ধনুক তুলে টান দিয়েছো শর ফুটালে কাকে?

তাকিয়ে দেখো শূন্যে ভাসে কোকিল ঝাঁকে ঝাঁকে

রাত্রিগুলো খলখলিয়ে নামছে হূদয় জুড়ে

জোছনা মাখো জোছনা পোড়ো জোছনাতে যাও উড়ে।

 

এখন আমার পুষ্পহূদয় ফুটছি সারাবেলা

পান করেছি মৃত্যুমোহন খেলছি আগুনখেলা।