পালক

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২০:৩৯

আর তারপর তুমি ফোন রেখে দেবে... চলে যাবে ঘর

দুয়ারে চারাগাছ তাকিয়ে দেখে, চেয়ে চেয়ে দেখে

সব,

পাখি উড়ে এসে বসে ডালে রোজ

ঘাড় ফিরে দেখে অসুখ আমার,

ঘাসের ভেতর দেখি সারি সারি পোকা,

দল পাল্টে ফেলে উড়ে যায় কেউ কেউ জোনাকির ভিড়ে,

 

তুমি তখন নিপাট স্বামী... তুমি তখন সত্যবান!

আমিও উঠে দাঁড়াই ধুলো ঝেড়ে,

এ-ঘর ও-ঘর ওড়াউড়ি করি,

উন্মত্ত হরপা বানে তছনছ গুহামুখে প্রস্রবণ,

ঠোঁটে ঠোঁট চকমকি জ্বলে

চাঁদ এসে জানলায় কথা বলে

সব পাখি চলে গেছে এই কথা বলে।

একক একটি কাক শুধু

শেষ ট্রেন ধরে ফিরে যায় ঘরে

 

ছেঁড়া পালক কার ওড়ে বাতাসে।...