গোপন রাজনীতিবিদ

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২০:৩৯

 

আজও ট্রেন চলে যায় দূরে হুইসেল বাজিয়ে

স্টেশন পড়ে থাকে শুধু স্মৃতির রেশ

কয়লা পোড়া বাষ্পজলের গড় গড় শব্দ বিভ্রমে

কেউ একজন সীমান্তে প্রহরীর চোখ ফাঁকি দিয়ে

মাথায় বহন করে পূর্বপুরুষের ঋণ

বঙ্গবন্ধু স্মিত হাসেন আর ভাবেন চোরাকারবারি নয়

মিছেমিছি কেন নিরীহ প্রাণী টিকটিকির এত দোষ?