পাথরঘাটায় চামড়াসহ এক মণ হরিণের মাংস জব্দ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা

বৃহস্পতিবার ভোররাতে বঙ্গোপসাগরের সুন্দরবনের পক্ষীদিয়া থেকে ৪০ কেজি হরিণের মাংস জব্দ করেছে পাথরঘাটা কোস্টগার্ড। এ সময় হরিণের দুইটি চামড়া ও একটি মাথাও জব্দ করা হয়।

কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার জহুরুল ইসলাম জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন হরিণের মাংস পাচারকারী একটি চক্র সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষীদিয়ায় অবস্থান করছে।  কোস্টগার্ডের একটি দল বঙ্গোপসাগরের পক্ষীদিয়ায় অভিযান চালায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণের মাংস রেখে চক্রটি পালিয়ে যায়। পরে তল্লাশি করে ৪০ কেজি হরিণের মাংস, একটি হরিণের মাথা ও দুইটি চামড়া জব্দ করে কোস্টগার্ড।  বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে কেরোসিন দিয়ে হরিণের মাংস নষ্ট করে মাটিচাপা দেওয়া হয়েছে। চামড়া দুইটি শুকিয়ে সংরক্ষণ করা হবে।