বাজিতপুরে তৃণমূলের ভোটে আওয়ামী লীগের প্রার্থী বাছাই

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৭

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা  

কিশোরগঞ্জের আসন্ন বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বুধবার রাতে তৃণমূলের ভোটের মাধ্যমে বাছাই করা হয়েছে। বাজিতপুর বাজারের এ বি সিদ্দিক টাওয়ারে অবস্থিত উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ ভোট অনুষ্ঠিত হয়।

এতে সর্বোচ্চ ১৫১ ভোট পেয়ে চেয়ারম্যান প্রার্থী মনোনীত হন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মোবারক হোসেন মাস্টার। দুই ভোট কম পান প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ছারওয়ার আলম। এ ছাড়া ৭২ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনীত হন তানজীব হায়দার তুষার। যুবলীগ সাধারণ সম্পাদক কবির আহমেদ পান ৫৬। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫৫ ভোট পেয়ে মনোনীত হন মহিলা আওয়ামী লীগ নেত্রী গুলনাহার বেগম। নিকটবর্তী প্রার্থী আরিফা হোসেন পান ৫৩ ভোট।