ফুটবল জাদুকর মেসি পিএসজির মাঠে অনুশীলন শুরু করেছেন। গতকালই প্রথম পিএসজির মাঠে অনুশীলনে নামেন মেসি। কোপা আমেরিকা জয় করে ছুটিতে ছিলেন। আর্জেন্টিনা এবং যুক্তরাষ্ট্র হয়ে স্পেনে গিয়েছিলেন। বার্সেলোনায় চুক্তি হয়নি। পিএসজিতে চলে এসেছেন মঙ্গলবার। চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পর গতকাল একা একা অনুশীলনে ঝাঁপান। দলের অন্যরা অনুশীলনে আসার দুই ঘণ্টা আগে মেসি অনুশীলনে নামেন। পিএসজির ট্রেনিং কমপ্লেক্সে জগিং করেছেন। ছবিতে দেখা গেছে, হালকা অনুশীলনের পুরোটা সময় হাসি মুখে ছিলেন। দূর হতে কাউকে দেখলে হাত উঁচিয়ে হাই-ফাইভ দেখিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন। মেসি আগেই জানিয়ে ছিলেন, তিনি পুরো ফিট হয়েই মাঠে নামবেন। দলের বাইরে নিজেকে তৈরি করছেন মেসি। পিএসজির ট্র্যাকস্যুট গায়ে মেসি জিমে ঢু মারতে গিয়ে দেখা হয় এমবাপ্পের সঙ্গে। দুজনের মধ্যে কথা হয়। বুক মিলিয়েছেন। এসব ছবি ইনস্টাগ্রামে এসেছে। মেসি এবং এমবাপ্পের হাস্যোজ্জ্বল ‘মাঠে নামতে অপেক্ষা করতে পারছি না-বললেন মেসি। তিনি নিজেকে পুরো ফিট না করে মাঠে নামতে চান না। পিএসজির খেলা শুরু হয়ে গেলেও এখনই ম্যাচ খেলতে রাজি না মেসি।
কাতার বিশ্বকাপ বাছাই খেলার কথাও মাথায় রেখেছেন মেসি। পিএসজির সঙ্গে চুক্তির সময় মেসি জানিয়ে দিয়েছিলেন ফিকশ্চার অনুযায়ী পিএসজির খেলা চলাকালীন বিশ্বকাপ ফুটবল বাছাই আর্জেন্টিনার ম্যাচও হবে। দেশের ম্যাচের সময় পিএসজি মেসিকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে। প্যারিসে নতুন বাসা এখনো নির্ধারণ হয়নি। তাই এই মুহূর্তে হোটেলে থাকতে হচ্ছে মেসি এবং তার পরিবারকে। সংবাদমাধ্যমে এসেছে প্যারিসের একটি দামি হোটেলে প্রায় ২০ লাখ টাকা ভাড়ায় ফ্যামিলি সুটে রাখা হয়েছে মেসিকে।
