নির্বাচনী প্রচারণার মাঠে গানের ব্যবহার এখন চোখে পড়ে অহরহ। নতুন খবর হচ্ছে, এবার বইয়ের প্রচারণায় ব্যবহূত হচ্ছে গান! ‘হূদয়ের দখিন দুয়ার’ নামের একটি উপন্যাস প্রকাশ হচ্ছে অন্বেষা প্রকাশনী থেকে। আবদুল্লাহ আল ইমরানের লেখা এই উপন্যাসটির প্রচারণার জন্য গান গেয়েছেন মাহতিম সাকিব। গানটির সুর করেছেন শফিক তুহিন আর সঙ্গীতায়োজনে ছিলেন রাফি।
