উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন টোকিও অলিম্পিক গেমসের প্রথম কভারেজ সম্প্রচার করেছে সমাপনী অনুষ্ঠানের দুইদিন পর। কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশন এই সপ্তাহে যুক্তরাজ্য এবং চিলির মধ্যে নারী ফুটবল ম্যাচে ৭০ মিনিট সম্প্রচার করেছে। ম্যাচটি হয়েছিল গত ২১ জুলাই। শুক্রবার (১৩ জুলাই) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া টোকিও ২০২০ গেমসে একটি প্রতিনিধি দল পাঠায়নি। তারা বলেছিল, ক্রীড়াবিদদের কোভিড-১৯ থেকে রক্ষা করতে চায় দেশটি।
এর আগে ২০১৮ সালে শীতকালীন অলিম্পিকে দুই কোরিয়া যৌথ দল পাঠিয়েছিল। তখন উত্তর কোরিয়া থেকে ২২ জন ক্রীড়াবিদ পাঠিয়েছিল। আর ১৯৮৮ সালের পর এই প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিকে দল পাঠায়নি দেশটি।
ইত্তেফাক/এসএ

