গণপরিবহন ও রেস্তোরাঁয় যেতে লাগবে ভাইরাস পাশ

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৯:৪৮

ফ্রান্সের গণপরিবনে চড়তে বা রেস্তোরাঁয় যেতে ভাইরাস পাশ নেওয়া বাধ্যতামূলক করেছে সরকার। করোনা সংক্রান্ত টিকা নেওয়া বা ভাইরাস থেকে সম্প্রতি সেরে ওঠা বা সম্প্রতি পরীক্ষায় নেতিবাচক ফল পাওয়া ব্যক্তিদের জন্য এ বিশেষ পাশ দেওয়া হচ্ছে। পর্যটকদের জন্যও একই নিয়ম প্রযোজ্য হবে। মানুষকে টিকা নিতে উত্সাহিত করতেই ফরাসি সরকার এ ব্যবস্থা নিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৫৪ শতাংশেরও বেশি নাগরিক টিকা নিয়েছেন।

—নাঈমা সুলতানা