বাংলাদেশ থেকে কাঠ ও কাঠজাত পণ্যের রপ্তানি বেড়েছে। চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-ডিসেম্বর পর্যন্ত এখাতে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭৩ শতাংশ। এ সময়ে কাঠ ও কাঠজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছে ২২ লাখ ২০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২০ লাখ ৮০ হাজার ডলার। অবশ্য রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বলছে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এ পণ্য রপ্তানির জন্য যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে প্রায় ৮ শতাংশ কম রপ্তানি হয়েছে।
