ফেনী সদর উপজেলা চেয়ারম্যান বিকম রহমানের ইন্তেকাল

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৩৫

ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বিকম (৮১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। শুক্রবার শহরের পূর্ব উকিলপাড়াস্থ নিজ বাড়িতে মারা যান তিনি। বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। পরে সুস্থবোধ করায় তাকে শুক্রবার সকালেই বাড়িতে নিয়ে যান স্বজনরা। বর্ষীয়ান এ রাজনীতিবিদ ফেনী সদর উপজেলা পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান। স্ত্রী, তিন ছেলে এবং দুই মেয়ে রেখে যান তিনি। রহমান বিকমের মৃত্যুতে নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল-হাসানসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।