প্রাইম ব্যাংক এবং বিআরবি হসপিটালস লি. এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জুবায়ের এরশাদ এবং হাসপাতালের প্রধান নির্বাহী ডা. আবু আলতাফ হোসেন চুক্তিপত্রে স্বাক্ষর করেন
০০০০
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আইএফআইসি ব্যাংকের ১৪৮তম শাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং নুরুল বাশার আব্দুল মামুন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা উপস্থিত ছিলেন
০০০০
আরএফএল-এর রেইনবো পেইন্টস, ওয়াকার ফুটওয়্যার এবং গৃহস্থালি প্লাস্টিকস পণ্যের ব্রান্ড টেল-এর পরিবেশক সম্মেলন আরএফএল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রায় দুই হাজার পরিবেশক অংশগ্রহণ করেন। আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পালসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
০০০০০০
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন গতকাল অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মনজুর আহমদ এতে সভাপতিত্ব করেন। সম্মেলনে পরিচালনা পর্ষদের সভাপতি ও পরিচালক কাজী তারিকুল ইসলামসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। ২০১৮ সালে ব্যাংকটি ১১৬ কোটি ৬০ লাখ টাকা পরিচালনা মুনাফা করেছে
