কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার সমাজকণ্ঠ মিলনায়তনে অনুষ্ঠিত ওই নির্বাচনে সভাপতি পদে রমিজ খান (নিউনেশন) ও সাধারণ সম্পাদক পদে মনিরুল হক (আমার দেশ) নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি শাহীন মির্জা, যুগ্ম সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল জলিল ভুঁইয়া, দপ্তর সম্পাদক আজিজুর রহমান, প্রচার সম্পাদক এএইচএম মহিউদ্দিন, অর্থ সম্পাদক মো. শাখাওয়াত হাফিজ ও নির্বাহী সদস্য মোহাম্মদ শাহ আলম শফি।
