ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে আরও ২৩ জনের মৃত্যু 

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১০:৩১

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ১০ জন ও করোনা উপসর্গ নিয়ে মারা যায় ১৩ জন। 

মৃতদের মধ্যে ময়মনসিংহের ১৫ জন, নেত্রকোনার ৪ জন, শেরপুরের ২ জন, জামালপুর ও টাঙ্গাইলের ১ জন করে রয়েছেন।

করোনা আক্রান্তে মৃতরা হলো-ময়মনসিংহ সদরের খোদেজা (৫৫), মর্জিনা (৬৫), খাদিজা বেগম (৭০), সুফিয়া (৪৫), মুক্তাগাছা উপজেলার আব্দুল মালেক (৫৫), রিয়াজুল (৪৫), তারাকান্দা উপজেলার কোহিনুর বেগম (৬৫), হালুয়াঘাট উপজেলার আব্দুল মতিন (৭০), নেত্রকোনা সদরের খলিন্দ চন্দ্র (৮০) ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আব্দুল সালেহ (৭০)।

চট্টগ্রামে করোনায় আরও ৮ জনের মৃত্যু

এছাড়াও উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন-ময়মনসিংহ সদরের ফারুক (৩৬), গোলাম কিবরিয়া (৬০), রাবেয়া (৭০), আসিরণ (৬০), রোজি আক্তার (৫০), আব্দুল রাজ্জাক (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার সাকিনা বেগম (৫৫), নেত্রকোনা সদরের আহমেদ (৫৬), হাজেরা খাতুন (৬৫), মঞ্জুরুল হক (৬৫), শেরপুর সদরের মোজাম্মেল (৬৫), জামালপুর সদরের মো. বিল্লাল উদ্দিন (৬০) এবং টাঙ্গাইল সদরের আব্দুল গফুর (৬৫)।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৯৯ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ২৬ জন।

খুলনায় করোনায় মৃত্যু কমেছে

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬০০ টি নমুনা পরীক্ষায় আরও ১৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৩.১৬ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৯৯৫ জন। সুস্থ হয়েছেন ১৪ হাজার ১৬৮ জন।

ইত্তেফাক/এএএম