সালার বিমান থেকে লাশ উদ্ধার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

এমিলিয়ানো সালাকে বহনকারী বিমানের ধ্বংসাবশেষ থেকে পরিচয়হীন একটি লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চ। তবে লাশটি সালার না তার পাইলট ডেভিড ইবটসনের সেটি নিশ্চিতভাবে জানাতে পারেনি তারা। এই উদ্ধারকার্য চলমান সময়েই সালার সাবেক দল নান্তেস তার দলবদলের অর্থ দাবি করেছে তার নতুন ক্লাব কার্ডিফ সিটির কাছে। স্ট্রাইকারটিকে জানুয়ারির দলবদলে ক্লাব রেকর্ড ১৮ মিলিয়ন ইউরোয় দলে ভিড়িয়েছিল কার্ডিফ, যে অর্থ তিন কিস্তিতে পরিশোধ করার কথা ছিল তাদের। সালার পরিবার ও তার উদ্ধারকার্যের প্রতি সম্মান জানিয়ে প্রথম কিস্তির অর্থ প্রদানে কিছুদিন সময় নিতে চেয়েছিল কার্ডিফ। তাতে সম্মত না হয়ে অর্থ প্রদানে তাগাদা দেয় নান্তেস। আগামী ১০ দিনে অর্থ না পেলে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে তারা।