খুলনার ছয়টি সংসদীয় আসনে নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন কিনেছেন ৩৯ জন নেতা। অপরদিকে ধানের শীষ চেয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন দলের ২২ নেতা।
খুলনার ছয়টি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৩৯ জন। এর মধ্যে খুলনা-১ (দাকোপ ও বটিয়াঘাটা) আসনে বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল, অ্যাডভোকেট নিমাই চন্দ্র রায়, শ্রীমন্ত অধিকারী রাহুল, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার ও মোঃ হাদিউজ্জামান হাদী; খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা) আসনে একমাত্র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন কিনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ সালাহউদ্দিন জুয়েল; খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী) আসনে বর্তমান সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন, শেখ মোঃ ফারুক আহমেদ, মোঃ আশরাফুল ইসলাম, শেখ সৈয়দ আলী ও আমিনুল ইসলাম মুন্না; খুলনা-৪ (রূপসা, তেরখাদা ও দীঘলিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য জাতীয় দলের সাবেক ফুটবলার ব্যবসায়ী আব্দুস সালাম মুর্শেদী, সাবেক সংসদ সদস্য মোল্লা জালাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত্ অধিকারী, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, এসএম জাহিদুর রহমান ও প্রয়াত সংসদ সদস্য মোস্তফা রশিদী সুজার ছেলে এসএম খালেদীন রশিদী সুকর্ণ; খুলনা-৫ (ডুমুরিয়া ও ফুলতলা) আসনে বর্তমান সংসদ সদস্য এবং মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, ড. মাহাবুব উল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, অজয় সরকার ও শেখ মোঃ হাসান আল মামুন এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবু, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান, অধ্যাপক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ, মোঃ রশীদুজ্জামান, শেখ মনিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মণ্ডল, আব্দুল্লাহ আল মাহমুদ মাওলা, আলমগীর হোসেন, জিএম কামরুল ইসলাম ও বাহারুল ইসলাম।
বিএনপির মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন— খুলনা-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান, খুলনা-২ আসনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন, খুলনা-৩ আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাঈম মোঃ ফকরুল আলম, মহানগর বিএনপির কোষাধ্যক্ষ এসএম আরিফুর রহমান মিঠু ও স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদ হোসেন অমল, খুলনা-৪ আসনে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, খুলনা-৫ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মামুন রহমান, খুলনা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. গাজী আব্দুল হক, ডুমুরিয়া উপজেলা বিএনপির সভাপতি উপজেলা চেয়ারম্যান খান আলী মনসুর ও উপজেলা সাধারণ সম্পাদক মোল্লা মোসারফ হোসেন মফিজ এবং খুলনা-৬ আসনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এসএম শফিকুল আলম মনা, জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল আলম পিন্টু, কয়রা উপজেলা সভাপতি অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক।
এ ছাড়া খুলনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাওলানা আবু সাঈদ, একই সংগঠনের খুলনা-২ আসনে মাওলানা আব্দুল আউয়াল, খুলনা-৩ আসনে মাওলানা মুজ্জাম্মিল হক, স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুল গফ্ফার বিশ্বাস, খুলনা-৪ আসনে ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ শেখ, স্বতন্ত্র প্রার্থী কাজী আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামী নেতা সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, ইসলামী আন্দোলনের মাওলানা শেখ মুজিবুর রহমান এবং খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামী খুলনা মহানগর শাখার আমীর স্বতন্ত্র প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের মাওলানা গাজী নূর আহমাদ ও স্বতন্ত্র প্রার্থী সুব্রত কুমার বাইন মনোনয়নপত্র কিনেছেন।
