রাবি অ্যাথলেটিকস্ শাহ মখদুম হল চ্যাম্পিয়ন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৩

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪১তম আন্তঃ হল অ্যাথলেটিক্সে শাহ মখদুম হল চ্যাম্পিয়ন হয়েছে। আটবারের অপরাজিত চ্যাম্পিয়ন জিয়াউর রহমান হলকে হারিয়ে ছেলে হলগুলোর মধ্যে সবাইকে ছাড়িয়ে যায় শাহ মখদুম।

চ্যাম্পিয়ন শাহ মখদুম হলের শিক্ষার্থীরা মোট ৯টি গোল্ড, ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক জিতেছে। গত বুধবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন হলের প্রাধ্যক্ষের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।  আগের দিন বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে এ প্রতিযোগিতা শুরু হয়।

মেয়ে হলগুলোর মধ্যে টানা তৃতীয়বার জিতেছে রোকেয়া হল। তারা ৭টি গোল্ড, ৫টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক পেয়েছে। মেয়ে হলের মধ্যে রানার্স আপ হয়েছে মুন্নুজান হল।

এবারের প্রতিযোগিতায় ছেলেদের ১৯টি ও মেয়েদের ১১টি ইভেন্টে প্রায় ২০০ প্রতিযোগী অংশ নেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, প্রক্টর অধ্যাপক ড. লুত্ফর রহমান, জনসংযোগ প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।