স্পোর্টস রিপোর্টার
শিরোপা জয়ের অভিযানে প্রথম বিভাগ হকি লিগে দিলকুশা স্পোর্টিং ক্লাব বড় দল গড়েছিল এবার। একের পর এক ম্যাচ জিতে এগিয়ে যাচ্ছে দিলকুশা।
গতকাল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগে দিলকুশা ৭-২ গোলে ব্যাচেলার্সকে হারিয়েছে। পাওয়ান মালিক ৩, মিলন ২, বন্ধন ও জাহিদুল ইসলাম রাজন এবং ব্যাচেলার্সের শামিম ও হারবির সিং ১টি করে গোল করেন।
দিনের অন্য খেলায় কম্বাইন্ড ৩-১ গোলে শান্তিনগর ক্লাবকে হারিয়েছে। বিজয়ী দলের জাবেদ হোসেন ২, শিবনাথ দাস ১ এবং বিজিত দলের মহিউদ্দিন গোল করেন।
