জাকারিয়া পিন্টুর স্ত্রী মারা গেছেন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৩

স্পোর্টস রিপোর্টার

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর স্ত্রী হাসিনা বেগম (৭৬) গতকাল রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে জনমত গঠনে যখন স্বাধীন বাংলা ফুটবল দল গঠন করা হয় তখন জাকারিয়া পিন্টুর স্ত্রীর নেপথ্য ভূমিকা ছিল। তিনিও খেলোয়াড়দের জন্য রান্না করে খাবার পাঠিয়ে অবদান রাখতেন। তিনি ভারতে গিয়েছিলেন খেলোয়াড়দের সঙ্গে।

পারিবারিক সূত্রে এসব তথ্য জানা যায়। জাকারিয়া পিন্টু নিজেও বেশ কিছু দিন ধরে অসুস্থ।