মতিন রায়হান
একজন মানুষের ইহজাগতিকতা প্রান্তরেখা ছুঁতেই জেগে ওঠে
অসংখ্য মানুষের মৃত চোখ!
এমন মানুষেরা কালেভদ্রে দেখা দেয় মনুষ্য-সমাজে
আর পাখি-বংশে এমন মানুষের জন্যেই জমা থাকে
অনিবার্য ক্রন্দন...
এমন মানুষের জন্যে অপেক্ষায় থাকে কোনো ডুবোচর
বৃষ্টি আর বিস্তীর্ণ ফসলের মাঠ
অনিঃশেষ কালপ্রবাহের কোনো মাহেন্দ্রক্ষণ
এমন একজন মানুষ স্বপ্নের প্রথম প্রহরেই
সমূহ স্বপ্নযাত্রাসহ রক্তাক্ত স্মৃতি
এমন একজন মানুষের জন্যে কখনোই থামে না ক্রন্দন!
