বঙ্গবন্ধু, তুমি-ই দেখালে

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:১৬

মলয়চন্দন মুখোপাধ্যায়

 

নদী কি এমন ঋজু, তোমার মতন?

মানুষের উচ্চতা ও মানুষের আয়ু

হন্যমান এ-শরীরে, তুমি-ই দেখালে

রত্ন- উজ্জ্বলতা কত তীব্র হতে পারে।

রক্তাক্ত দক্ষিণা দিলে নিজেকে, তোমার

বুঝি কোনো সাধ, স্বপ্ন নিজস্ব ছিল না

জিজ্ঞাসা ও পরমার্থ সব-ই বাংলাদেশ!

মুদ্রিত দু-চোখ, দেহ মাটি আজ, তবু

খলিফার অন্তর্দৃষ্টি তোমার আত্মায়,

শেষ হয়ে তবু তুমি আখেরি অশেষ!