নারী সত্তা

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:১৬

সুলতানা নাসিরা

 

পুরুষ, তুমি নারী চেনোনি

তুমি তার সর্বংসহা রূপ দেখেছো,

কিন্তু বৈরিতার বিরুদ্ধে তার অগ্নিরূপ দেখোনি।

তুমি ১৫ ই আগস্টের শোক সংবাদ শুনেছো ,

কিন্তু পিতার খুনের বদলা নিতে এক অগ্নিকন্যার

স্ব-রূপে, স্ব-দেশে প্রত্যাবর্তন কি দেখোনি?

তুমি মাদার তেরেসার সেবার রূপ দেখেছো,

কিন্তু ব্রিটিশ গোলামির বিরুদ্ধে

একলা নারী মনিকর্নিকা-র আ্ত্তদান,

নারী সৈন্যদের নিয়ে যুদ্ধ করতে করতে

প্রাণ দেওয়ার কথা কি শোনোনি?

নারী চাইলে তানসেন এর মত ঝরাতে পারে বৃষ্টি,

পাহাড়সম বাধা ভেঙে মিনার করতে পারে সৃষ্টি ।

ভালবেসে নারী জোয়ান-অব-আর্কের মত

ধরিত্রীর বুকে বহায় স্বর্গীয় প্লাবন।

আবার অশুভ চক্রান্ত, বিচারবুদ্ধিহীনতার বিরুদ্ধে

হাসিমুখে মেনে নিতে পারে অগ্নি-দহন

পুরুষ তুমি নারীকে চেনোনি,

তুমি যখন সস্তা প্রেম বিকাও

নারী তখন খোঁজে শিল্প-সম্ভার,

চির-অর্থীর পাদস্পর্শে নিজেকে করো সমর্পণ,

ভালবাসার অগ্ন্লািনে নারী তখন

কবিতার ছন্দ মেলায়

খোঁজে উপমা, উেপ্রক্ষা চিত্রকল্পের মেল বন্ধন।

যুগে যুগে এভাবেই নারী নিজেকে 

ধূপের মত জ্বালায়, পোড়ায় 

নিঃশেষে সৌগন্ধ বিলায়

গড়ে তোলে অমরাবতী, সদন।