কর্ণফুলীতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২২:১০

নৌকা ডুবে নিখোঁজের দুই দিন পর কর্ণফুলী নদী থেকে ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেনের (৪৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে কর্ণফুলীর বাংলা বাজার ঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় নৌ পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।  সাজ্জাদ হোসেন আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বটতল এলাকার মৃত আবদুল কুদ্দুসের পুত্র। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি ঢাকা ব্যাংক আগ্রাবাদ শাখায় কর্মরত ছিলেন।

নৌ পুলিশ সদরঘাট থানার উপ-পরিদর্শক নিউটন চৌধুরী জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণফুলীতে যাত্রীবাহী একটি নৌকা জাহাজের রশির সঙ্গে আটকে গিয়ে ডুবে যায়। এরপর থেকে ব্যাংক কর্মকর্তা সাজ্জাদ হোসেন নিখোঁজ ছিলেন।