নারী অধিকারকে সম্মান জানানোর প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। একইসঙ্গে গণমাধ্যমের অধিকার সমুন্নত রাখার কথাও বলেছে তারা। রবিবার (১৫ আগস্ট) এক তালেবান মুখপাত্র এসব জানিয়েছে বলে উল্লেখ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, ঐ মুখপাত্র জানিয়েছেন, নারীদের ঘর থেকে একা বের হওয়ার অনুমতি দেওয়া হবে। তারা শিক্ষা এবং কর্মক্ষেত্রে প্রবেশ অব্যাহত রাখবে। গণমাধ্যমকে অবাধে সমালোচনা করার অনুমতি দেওয়া হবে কিন্তু চরিত্র হনন করা যাবে না।
এর আগে, তালেবান মুখপাত্র সুহাইল শাহীন বিবিসিকে জানিয়েছেন, দেশটির জনগণের ওপর কোনো প্রতিশোধ নেবে না তালেবান। তাদের জীবন সম্পূর্ণ নিরাপদ। আমরা দেশ ও জনগণের সেবক।
রবিবার (১৫ আগস্ট) বিবিসির এক লাইভ প্রতিবেদনে এই মুখপাত্রের বরাতে আরো বলা হয়, আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করছি। আমাদের নেতৃত্ব বাহিনীকে নির্দেশ দিয়েছে কাবুলের গেটে থাকতে এবং শহরে প্রবেশ না করতে।
ইত্তেফাক/এসএ
