ইত্তেফাক ডেস্ক : চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। বাংলা একাডেমি আয়োজিত একুশে গ্রন্থমেলায় দিনদিনই নামছে বইপ্রেমীদের ঢল। নতুন বইয়ের ঘ্রাণে মাতোয়ারা বিভিন্ন বয়সী মানুষ। পছন্দের বই খুঁজে তা কেনা। এক ফাঁকে পাতায় পাতায় আলতো চোখ বুলানো-প্রিয় বইয়ে। বন্ধুদের সঙ্গে মতবিনিময়। এমন করেই এগিয়ে যাচ্ছে বইয়ের মহামিলনমেলা। বিকালে বিষয়ভিত্তিক আলোচনা সন্ধ্যায় বাংলা একাডেমির মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ। চাইলে একই সঙ্গে রসনা বিলাসী নানা খাবারের স্বাদ নেওয়ার সুযোগ সবইতো আছে মেলাকে কেন্দ্র করে।
