‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:২৫

শরীয়তপুর-১ আস‌নের সংসদ সদস‌্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু ব‌লে‌ছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। জয় বাংলার শ্লোগান দিয়ে বঙ্গবন্ধু যদি বাংলাদেশ স্বাধীন না করতেন তাহলে আমরা এই সোনার বাংলা পেতাম না এবং বাঙালী ছেলে মেয়েরা আজ এমপি-মন্ত্রী-ডিসি-এসপি কিছুই হতো না। তাই বঙ্গবন্ধু বিহীন যেমন বাংলাদেশ চিন্তা করা যায় না। 

রবিবার (১৫ আগস্ট) বিকেল জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া, মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিহীন বাংলাদেশের উন্নয়ন সম্ভব না। তাই বঙ্গবন্ধুর এই বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ। আর কারও হাতে নিরাপদ না। জ্বালাও পোড়াও আর আগুন সন্ত্রাস করে কখনো রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে দেশ ও দেশের মানুষকে ভালবাসতে হয়। ঐ পাকিস্তানিদের প্রেতাত্তা বিএনপিরা পারে শুধু উন্নয়ন কাজে বাধা দিতে। এ ছাড়া তাদের আর কোন কাজ নেই।

জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী, সহ-সভাপতি এবিএম গিয়াস উদ্দিন পাহাড়, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম তপাদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান আকন্দ উজ্জ্বল, আবদুর রাজ্জাক পিন্টু, সদস্য সদস্য রফিকুল ইসলাম কোতোয়াল, এ্যাড. আলমগীর মুন্সী, সদর উপজেলার সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভার সভাপতি এমএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমির হোসেন খান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুহুন মাদবর, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ফাহাদ হোসেন তপু প্রমুখ।

ইত্তেফাক/এমএএম