উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত জেপি’র

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩১

জাতীয় পার্টি-জেপি আসন্ন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতীয় পার্টি-জেপি’র মনোনয়ন প্রত্যাশীদের ঢাকাস্থ লালমাটিয়ায় দলের কেন্দ্রীয় কার্যালয় হতে দলীয় মনোনয়নপত্র এবং প্রতীক বরাদ্দের পত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আগ্রহী প্রার্থিগণকে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য জেপির কেন্দ্রীয় কার্যালয় অথবা ০১৭১২০২৫১৩৭ এবং ০১৭০৫৫৪১৭১৯ নম্বরে যোগাযোগ করার জন্য জানানো যাচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি