জাতীয় শোক দিবসে বিড়ি শ্রমিকদের আলোচনাসভা ও দোয়া

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২১:৫৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাব, রংপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, নেত্রকোনা, বগুড়া, সিলেট, ভৈরব, যশোর, বাগেরহাট, বরিশালসহ বিভিন্ন স্থানে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিড়িশিল্প মালিক ও শ্রমিকরা। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনাসভার প্রধান বক্তা ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী বলেন, বঙ্গবন্ধুর  সঙ্গে আমাদের অনেক স্মৃতি রয়েছে। আমরা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানাচ্ছি। ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধু সব সময় সোচ্চার ছিলেন। —সংবাদ বিজ্ঞপ্তি