আমিনা মশিউর
বিশিষ্ট সমাজকর্মী আমিনা মশিউর রহমানের (শান্তি) ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি প্রয়াত রাজনীতিবিদ মশিউর রহমান যাদু মিয়ার স্ত্রী। তিনি ন্যাপ-ভাসানীর প্রথম মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ১৯৬৯ সালের আইয়ুববিরোধী গণ-অভ্যুত্থানে রংপুর অঞ্চলের নেতৃত্ব দেন। এ উপলক্ষ্যে আজ ঢাকায় ও তার গ্রামের বাড়ি নীলফামারীর ডিমলা উপজেলায় দোয়া মাহফিল, কোরআনখানি, কবর জিয়ারত, দুস্থ ও কর্মহীনদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে।
