চট্টগ্রাম অফিস
চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো গত মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। সদরঘাট থেকে বাংলাবাজার জেটিঘাট পর্যন্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও প্রভাবশালী মহলের পাকা, আধাপাকা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পুলিশ, র্যাব, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বিদ্যুত্ উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সহায়তায় এ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উচ্ছেদ অভিযানের প্রথমদিন সোমবার ১ কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়। এ সময় ৮০টি অবৈধ স্থাপনা সরিয়ে ৪ একর ভূমি উদ্ধার করা হয়।
