ছাত্রলীগকে প্রস্তুতি আরও জোরালো করার পরামর্শ

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৪

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রস্তুতি আরও জোরালো করতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। ডাকসু নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দলটির কেন্দ্রীয় নেতারা গত মঙ্গলবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এমন নির্দেশনা দেন।

বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, ডাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে নির্বাচনের আগেই বিভিন্ন কর্মসূচি ঘোষণার আহ্বান জানান।