ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখবে। নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন জারিফ। তিনি বলেন, দখলদারিত্বের মতোই সহিংসতা ও যুদ্ধের মাধ্যমে কখনো আফগান সংকটের সমাধান করা যায়নি এবং ভবিষ্যতেও যাবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আফগানিস্তানে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য সমন্বয় পরিষদ গঠন করেছেন তারা সত্যিকার অর্থে সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে তেহরান আশা করছে।
/https://www.thestar.com/content/dam/thestar/news/canada/2021/08/15/we-are-committed-to-afghanistan-and-the-afghan-people-trudeau-says-as-taliban-enter-kabul-and-president-flees/afghanistan.jpg)
রবিবার (১৫ আগস্ট) তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার পর দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি তাজিকিস্তানে পৌঁছে বলেন, রক্তপাত এড়াতে তাকে এ পদক্ষেপ নিতে হয়েছে।
আশরাফ গনির দেশত্যাগের খবর প্রচারিত হওয়ার পর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যরা দৃশ্যত তাদের ডিউটি পালন বন্ধ করে দেয় এবং একরকম বিনা বাধা ও রক্তপাতে চারদিক দিয়ে কাবুলে ঢুকে পড়ে তালেবান সদস্যরা। একটি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাদেরকে প্রেসিডেন্ট প্রাসাদে দেখা গেছে।
ইত্তেফাক/এএইচপি
