২ ঘণ্টার ব্যবধানে বাবা-মেয়ের ‘আত্মহত্যা’

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১৮:৪৩

মঠবাড়িয়ায় জান্নাতি বেগম হ্যাপি (২১) নামে এক গৃহবধূ স্বামীর সঙ্গে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন। এ খবর শুনে ২ ঘণ্টা পর ওই গৃহবধূর বাবা জাকির হোসনও (৪৫) বিষপান করে আত্মহত্যা করেন। 

সোমবার (১৬ আগস্ট) সকালে পুলিশ বাবা-মেয়ের মরাদেহ উদ্ধার করে পিরোজপুর জেলা মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এর আগে রবিবার রাতে স্বজনরা বিষপানের পর বাবা-মেয়ের মৃত দেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

No description available.আটক অভিযুক্ত 

এ ঘটনায় ওই রাতে গৃহবধূর দাদা মন্নান হাওলাদার বাদি হয়ে একটি আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। পরে নিহত গৃহবধূর স্বামী মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় গৃহবধূর দাদা মন্নান হাওলাদার বাদি হয়ে একটি আত্মহত্যা প্ররোচনায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গৃহবধূর স্বামী মামুনকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/এসজেড