জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ফেলু মন্ডল (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেলু মন্ডল উপজেলার সদর ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, ফেলু মন্ডল ঘাস খাওয়ানোর জন্য তার গরু মাঠে নিয়ে যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশের মুরগির খামারে থাকা বিদ্যুতের ঝুলন্ত তার শরীরে জড়িয়ে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত ইসলামপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিত্সক ডা. নাহিদা রহমান তাকে মৃত ঘোষণা করেন।
