গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় একটি তৈরি পোশাককারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ কাপড় ও মেশিনপত্র পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, সোমবার সকাল ৬টার দিকে মীম গ্রুপের আলেমা টেক্সটাইল লিমিটেড নামের ঐ কারখানার ডাইং ও ফিনিশিং সেকশনের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন গুদামটির সর্বত্র ছড়িয়ে পড়ে।
