অভিনেত্রী ফারজানা চুমকি দীর্ঘদিন ধরেই অভিনয়ের সাথে সম্পৃক্ত। তবে প্রথমবারের মতো তিনি সিনেমায় অভিনয় করেছেন গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পূণ্য’তে। করোনার কারণে সিনেমাটি মুক্তি অনিশ্চিয়তা দেখা দিয়েছে। তবে এই সিনেমা’তে যারা অভিনয় করেছেন তারা সিনেমাটি মুক্তির অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সিনেমাতে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম’সহ আরো অনেকে। তবে জীবনে প্রথম কোন সিনেমাতে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি। যে কারণে এই সিনেমাটির মুক্তি নিয়ে ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ফারজানা চুমকি।

ফারজানা চুমকি বলেন, পাপ পূণ্য আমার অভিনীত প্রথম সিনেমা। এতে আমি রাবেয়া চরিত্রে অভিনয় করেছি। আমি চঞ্চল চৌধুরীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। প্রথম সিনেমা হিসেবে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। খুব ভালোভাবে আমরা সবাই একেবারেই একটি পরিবারের মতো কাজ করেছি। গিয়াস উদ্দিন সেলিমের একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে দর্শকের কাছে এক ধরনের গ্রহনযোগ্যতা আছে। তার নির্মিত মনপুরা, স্বপ্নজাল দর্শকনন্দিত হয়েছে। আশা করছি পাপ পূণ্যও দর্শকের ভালোবাসায় সিক্ত হবে।
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সারা বাংলাদেশের দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলো। তবে ‘স্বপ্নজাল’ সেই তুলনায় দর্শকের কাছে সেভাবে সাড়া ফেলতে পারেনি। ‘পাপ পূণ্য’ কেমন সাড়া ফেলবে তাই এখন দেখার বিষয়।
ইত্তেফাক/বিএএফ
