চৌগাছায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন— একই উপজেলার কয়ারপাড়া গ্রামের গিন্দি দাশের ছেলে মধু মঙ্গল (৫৫) ও তার ছেলে সাগর দাস (৩০)।
বাসার মালিক হাদিউজ্জামান জানান, মধু মঙ্গল তার বাসার সেপটিক ট্যাংকি পরিষ্কার করতে ভেতরে নামে। কিছুক্ষণ পর কোনো সাড়া শব্দ না পেয়ে তার ছেলে সাগর দাসকে খবর দেওয়া হয়। সাগর এসে কোনো কথা না শুনেই সেপটিক ট্যাংকের ভেতরে নেমে পড়ে। পরে যশোর ফায়ার সার্ভিসের লোকজন এসে বাবা ও ছেলের লাশ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের স্কট লিডার দেলোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের তিব্রতার কারণে তাদের মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআর

